রাজশাহীর খবর

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি:
জঙ্গী তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম, মাদকদ্রব্য ও বাল্য বিবাহ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন, র‌্যালী ও সমাবেশ হয়েছে।

 
সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের মহানন্দা সেতুর অপরপ্রান্তে সদর উপজেলার বারঘরিয়া চত্বরে ঘন্টা ব্যাপী এ কর্মসূচীর আয়োজন করে বারঘরিয়া মিতালী রিক্সা ও ভ্যান শ্রমিক সমিতি।

 
বারঘরিয়া ইউপি কমুনিটি পুলিশিং ফোরামের সহযোগীতায় কর্মসূচীতে অংশ নেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবুল কালাম সাহিদ, সদর থানার ওসি মাজহারুল ইসলাম, মিতালী রিক্সা ও ভ্যান শ্রমিক সমিতির সভাপতি আরমান আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি ফারুক খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেক খান, ইউপি সদস্য আল আমিন, স্থানীয় মাদ্রাসা শিক্ষক হাসান ইসাহাক, সমিতির সাবেক সভাপতি সেরাজুল ইসলাম সহ সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণ।

 
সমাবেশে বক্তারা জঙ্গীবাদ ও নাশকতার বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেন। সেই সাথে মাদকের অপব্যবহার ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
স/শ