চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
দণ্ডপ্রাপ্ত লোকমান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মৃত হুমায়ন আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে র্যাবের অভিযানে একটি পিস্তল, একটি রিভলভার, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক হন লোকমান। এ ঘটনায় পরদিন ১৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় মামলা করে র্যাবের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকতা ও শিবগঞ্জ থানার এসআই মো. নুরন্নবী চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। পরবর্তী সময়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা দেন বিচারক।









