সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবি সদস্যের ১৪ বছর সশ্রম কারাদন্ড

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবি সদস্যের ১৪ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় আব্দুল মুনিব নামে এক জেএমবি সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১২টার দিকে স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান এ রায় দেন।রায় ঘোষণার সময় আসামী আব্দুল মুনিব উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত আব্দুল মনিব শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লা দিয়াড় সন্ন্যাসীপাড়া গ্রামের আজমল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের পিপি অ্যাডভোকেট জোবদুল হক সিল্কসিটি নিউজকে জানান, ২০০৯ সালের ১৮ জুন রাত দেড়টার দিকে পুলিশের স্পেশাল ইন্টিলিজেন্স উইং অভিযান চালিয়ে আব্দুল মুনিবকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার ঘরে ব্যাগের ভেতর থেকে একটি শ্যুটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরের দিন শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

স/অ