দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর প্রাণ কেন্দ্রে অবস্থিত দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল হক টুলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার,দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন,উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি একেএম সামসুল ইসলাম, সাবেক যুগ্নসম্পাদক আবু ওবাইদা মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবলীগের সভাপতি সাহাদ হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন,পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক আবুল বাশার,অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছানাউল্লাহ ছানা,আব্দুল মতিন, আবু আরিফ রুবেল, বেলাল হোসেন, রবিউল ইসলাম,নাজিমুদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক তারকনাথ মজুমদার,আব্দুর রশিদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/অ










