সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দোকানে ট্রাক ঢুুকে নিহত ২, আহত ৪

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দোকানে ট্রাক ঢুুকে নিহত ২, আহত ৪

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খড়িবোনা পাইকড়া বেলপুকুর বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পরে।  এসময় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

 

নিহত দুজন হলেন,  উপজেলার খড়িবোনা এলাকার এন্তাজ আলীর ছেলে দোকান মালিক অহাব(৪৪) ও একই এলাকার তবজুল হকের ছেলে গাজলু(৫০)।

 

আহতরা হলো, রাজ কুমার, আলাউদ্দিন, বজলু ও তোবারক। এদের মধ্যে তোবারককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার এসআই শহীদুল ইসলাম ও স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খড়িবোনা পাইকড়া বেলপুকুর বাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে সেখানে বসে থাকা ৬/৭ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অহাব ও গাজলু নামে ২জন মারা যায়। পুলিশ ঘাতক ট্রাকের চালককে আটক করেছে।

স/অ