সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

নিউজ ডেস্ক১৬ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেনাউল ইসলাম (নৌকা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৬৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জানান, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেনাউল ইসলাম ১০ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত সমর্থিত প্রার্থী প্রভাষক সেফাউল ইসলাম মূলক (মোটরসাইকেল প্রতীক) ১০ হাজার ১৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী এরশাদ আলী বিশ্বাস (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৫৮০ ভোট।

 

বেনাউল ইসলাম ৪৬৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি আরও জানান, চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

এ নির্বাচনে ২৮ হাজার ৬৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩০২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭শ’ ৬৭ জন। ভোটারগণ ১০টি কেন্দ্রে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন।

স/আর