সিল্কসিটিনিউজ ডেস্ক: চাঁদপুরের কচুয়ার একটি হত্যা মামলায় চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৬ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ জুলাই কোরবানির ঈদের রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের অলিউল্যাহ মৃধাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে একই এলাকার আবদুল হামিদ মৃধাকে প্রধান আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সূত্র: রাইজিংবিডি









