সদ্য প্রকাশিত
রাজনীতি

চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক২৪ জুন ২০১৮১ মিনিট পড়া
চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রামে পর্যটন কর্পোরেশনের একটি মোটেল থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোটেল সৈকতে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি জানান, ঈদ পুনঃমির্লনীর নামে তারা সেখানে জড়ো হয়েছিল। তবে তারা পুলিশের কাছ থেকে কোন ধরনের অনুমতি নেয়নি। আমাদের কাছে সংবাদ ছিল জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে গোপন বৈঠকে বসেছে।

মোস্তাইন বলেন, আটকদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে আগে মামলা ছিল তাদের গ্রেফতার দেখানো হবে।

‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে তারা ঈদ পুনঃমিলর্নী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংগঠনটি শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংস্কৃতিক শাখা। ‍যুগান্তর