সদ্য প্রকাশিত
রাজনীতি

গ্রেফতারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী নগর ছাত্রদল

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৮১ মিনিট পড়া
গ্রেফতারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী নগর ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে ছত্রদলের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্রনিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল। আজ সোমবার দুপরে এই সংবাদ বিজ্ঞপ্তি দেয় তারা।

এতে বলা হয়েছে, সরকারের নীল নকশার বাস্তবায়নের লক্ষে দমন পীড়নের অংশ হিসেবে রাজপাড়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম আপেল, নগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওয়ায়েস করনী ডায়মন্ড, নগর ছাত্রদল নেতা নাজমুল ইসলাম শিশিরকে কোন মামলা ও ওয়ারেন্ট ছাড়া আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রদল নেতাকর্মীদের নামে মিথ্যা সাজানো মামলা প্রদান, বাসায় বাসায় পুলিশ, ডিবি, সাদা পোশাক বাহিনীর রেইড ও অব্যাহত গনগ্রেপ্তারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটককৃত সকল নেতৃবৃন্দেও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন নগর ছাত্রদলের পক্ষ থেকে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি মুর্ত্তজা ফামিম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সহ-সভাপতি মাহমুদ হাসান শিশিল, সারওয়ার জাহান শিবলী, গোলাম রাব্বানি, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, নাহিন আহম্মেদসহ নগর ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।