সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুর-নাচোল সেচ পাইপ লাইনে স্থাপন হচ্ছে 

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর-নাচোল সেচ পাইপ লাইনে স্থাপন হচ্ছে 

গোমস্তাপুর প্রতিনিধি:
 বরেন্দ্রভূমি বলে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল উপজেলার মধ্যে  প্রায় ৭ কি: মি: সেচ পাইপ লাইন স্থাপন  হচ্ছে । বৃহস্পতিবার বিকেলে এ স্থাপন কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২  আসনের  জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ উপলক্ষে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের উজিরপুর দিঘি চত্বরে বিএমডিএ  আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহ অন্যরা।
প্রসঙ্গত: প্রায় শত কোটি টাকা ব্যয়ে পূনর্ভবা নদী থেকে সেচের পানি পাইপ লাইনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম হতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের শিবপুর পর্যন্ত প্রায় ৭ কিঃমিঃ পাইপ লাইন বিস্তৃত হবে।এরফলে দুই উপজেলার শত শত বিঘা অনাবাদি জমি সেচের আওতায় আসবে।