সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২২১ মিনিট পড়া
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলার চৌডালা-কানসাট সড়কের লাইন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, বুধবার দুপুরে ওই এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি স্টিয়ারিং ভূটভূটি তাকে ধাক্কা দিলে ওই শিশু ঘটনাস্থলেই মারা যায়। সে ওই এলাকার তরিকুল ইসলামের শিশু কন্যা ইসরাত (৫)। পুলিশ ঘাতক ভুটভুটির সহকারীকে আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

এএইচ/এস