
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় রহমত নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রহনপুর- গোমস্তাপুর সড়কে দোশিমনি কাঠাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে ।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, শিশুটি ওই সড়ক পার হওয়ার সময় একটি মটর সাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাচোল উপজেলার ফতেপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিন মন্ডলের ছেলে লতিফুর রহমান ( ৫৭) গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এএইচ/এস








