সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব কাল

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব কাল
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব কাল শনিবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শুক্রবার সকালে রহনপুর ডাকবাংলো চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমেদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু যুগপূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানমালা তুলে ধরেন। এসময় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়,  গোমস্তাপুর উপজেলার রহনপুর জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে শনিবার দুপুর আড়াইটা থেকে মূলপর্বে শুরু হবে ।
এর আগে সকাল ১০ টায় বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।  এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে স্মরণিকার মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান ও  বিশেষ অতিথি হিসেবে এলাকার সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের উপস্থিত থাকার কথা রয়েছে বলো আয়োজকরা জানান।