সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে মা ও শিশুর পুষ্টি  উন্নয়ন  বিষয়ক প্রশিক্ষণ 

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে মা ও শিশুর পুষ্টি  উন্নয়ন  বিষয়ক প্রশিক্ষণ 

গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মা ও শিশুর পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে আয়োজিত এ প্রশিক্ষনে ওই এলাকার ২৫ জন মা ও শিশু অংশ নেন।
জাতীয়  পুষ্টিসেবা, জনস্বাস্থ্য  পুষ্টি  প্রতিষ্ঠানের সহযোগিতায়  মা সহায়ক দল গঠনের মাধ্যমে  মা ও শিশুর  পুষ্টি উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।   এতে সভাপতিত্ব করেন উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ আব্দুল হামিদ। এ সময়  উপস্থিত ছিলেন  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আসাদুল্লাহ আহমদ,  রহনপুর  রিপোটার্স ক্লাব সভাপতি  আব্দুল্লাহ আল মামুন নাহিদ,  রহনপুর মডেল  প্রেসক্লাব সভাপতি  আব্দুস সালাম তালুকদার,  সাংবাদিক  মনিরুল ইসলাম  দোয়েল , নুর মোহাম্মদ,  সারওয়ার জাহান সুমন, সিএইচসিপি সেরাজুল ইসলাম,  স্বাস্থ্য  পরিদর্শক মো:সানাউল্লাহ।