সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে  মা ও শিশুদের নিয়ে  উঠান বৈঠক 

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে  মা ও শিশুদের নিয়ে  উঠান বৈঠক 

গোমস্তাপুর প্রতিনিধি :

কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ঘরে  তৈরি শিশুর পরিপুরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে  গোমস্তাপুর ইউনিয়নের নসিবন্দিনগর কমিউনিটি ক্লিনিকে  মা ও শিশুদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য  বিভাগের আয়োজনে ও   জাতীয় পুষ্টিসেবা( এন এন এস) সহযোগিতায় আয়োজিত এ উঠান বৈঠকে  বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার  আঃ হামিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম,  স্বাস্থ্য পরিদর্শক সানাউল্লাহ  , সি এইচ সিপি মিজানুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মা ও শিশুদের মাঝে ডিম ও সবজি খিচুরী পরিবেশন করা হয়।