সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে মরা মুরগী বিক্রির দায়ে বিক্রেতাকে অর্থ ও কারাদণ্ড 

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে মরা মুরগী বিক্রির দায়ে বিক্রেতাকে অর্থ ও কারাদণ্ড 
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুরে মরা পোল্ট্রি মুরগি বিক্রির দায়ে বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন ফেরদৌস।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শুক্রবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মিনিবাজারে এ  মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মিনিবাজারে মরা মুরগী বিক্রির অভিযোগে একই  ইউনিয়নের কালিনগর গ্রামের  সিরাজউদ্দিনের ছেলে ওয়াসিমকে অর্থ ও কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। শুক্রবার  তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।