চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ মটরসাইকেল চালককে জরিমানা

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০২৬১ মিনিট পড়া

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ৩ মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।এসময় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৩ জন চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পৌর এলাকার সুইজগেট বুড়িতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি।উপজেলা প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চালকদের সবসময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং হেলমেট ব্যবহারের জন্য সতর্ক করা হয়েছে।