সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক মালিক ও নার্স গ্রেফতার

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
গোমস্তাপুরে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, ক্লিনিক মালিক ও নার্স গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ভুল অপারেশনে রোগী মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিক ও এক নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার নিহতের স্বামী আবুল কালাম বাদী হয়ে থানায় মামলা করলে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোমস্তুপুর উপজেলার রহনপুরে আল-হেরা ক্লিনিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আখতারা বেগমের (৩৫) জরায়ুর টিউমার অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পরপরই আখতারা বেগম মারা গেলে তার আত্মীয়স্বজন ভুল অপারেশনে রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ তোলে। এঘটনায় রোববার সকালে মৃত আখতারা বেগমের স্বামী আবুল কালাম বাদী হয়ে ওই ক্লিনিকের দু’জন ডাক্তার, দু’জন নার্স ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করে।

 

মামলার পর পুলিশ ক্লিনিক মালিক শওকত হোসেন এবং নার্স দিলারা বেগমকে গ্রেফতার করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল সিল্কসি টিনিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স/অ