সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো সাড়ে ৩৫ হাজার শিশুকে

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো সাড়ে ৩৫ হাজার শিশুকে

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মঙ্গলবার  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩৫ হাজার ৮শ২৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৫ হাজার ৯ শ’ ৬৫ জন। বিভিন্ন কারণে  বাদ পড়েছে ১শ৪১ জন।

এ বিষয়ে গোমস্তাপুর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার  আঃ হামিদ জানান, এবার  উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৪২৪৬ জন শিশুকে ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস  বয়সী ৩১৫৭৮ শিশুকে ১৯৪ কেন্দ্র এ টিকা খাওয়ানো হয়। তিনি আরও জানান, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় উপজেলার  প্রায় শতভাগ শিশুকে এ ক্যাম্পেইনের আওতায়  আনা সম্ভব হয়েছে।