গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।মেলায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানের নতুন উদ্ভাবনী প্রদর্শন করে।









