সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বিএনপি’র কালো পতাকা মিছিলে পুলিশের বাধায় মিছিল পন্ড

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে বিএনপি’র কালো পতাকা মিছিলে পুলিশের বাধায় মিছিল পন্ড
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশী বাধার মধ্যদিয়ে  কালো পতাকা  মিছিল পালনের কর্মসূচি পালন  করতে না পেরে দলীয় কার্যালয়ে সভা  করেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার বিকেলে  (৩০ জানুয়ারি) উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি’র আয়োজনে  উপজেলা চত্বর থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের  করার চেষ্টা করলে  পুলিশ বাধা দেয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত দলীয় কার্যালয়ে  সভা  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব , রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি’র সদস্য সচিব  ইসমাইল হোসেন প্রমূখ। মিছিলে বাধা প্রসঙ্গে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, বিএনপির স্থানীয় নেতাদের সাথে কথা বলে মিছিল না করার জন্য বলা হয় । তবে তারা দলীয় কার্যালয়ে সভা করেছে।