সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর 

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক হস্তান্তর 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যান তহবিলের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর বাজার বেগম কাচারি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে  দুঃস্থ ও অসহায়দের হাতে চেক তুলে দেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আয়রন,রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হকসহ অন্যরা।অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকা (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপজেলার ৪৮ জন অসহায় ও দুঃস্থের মাঝে ২৯ লক্ষ৬০হাজার টাকার চেক বিতরন করা হয়।