সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোমস্তাপুরে পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কমন বেনিফিসিয়ারী গ্রুপ এর নির্বাচিত পুকুরে কার্প মিশ্র চাষ প্যাকেজে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাগুর শহর গ্রামে পুকুরে পোনা মাছ অবমুক্ত করে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মৎস্য চাষে বিশ্বে ৪র্থ স্থান অধিকার করেছে বাংলাদেশ, তাই আগামী ১ম স্থান অধিকার করা যায় সেজন্য সকলকে বেশি বেশি মাছ চাষ করার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার আলী খাঁন ও সাধারণ সম্পাদক  লুৎফর রহমান সরদার, উপজেলা মৎস অফিসার (অঃদাঃ) আনোয়ার হোসেন, ক্ষেত্র সহকারী শাহ আলম, মৎস চাষী সেরাজুল ইসলাম টাইগার, ইউপি সদস্য আব্দুল সাত্তার প্রমূখ।

স/অ