সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে দুটি ইউনিয়নে ভাতাভোগীদের সমাবেশ 

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে দুটি ইউনিয়নে ভাতাভোগীদের সমাবেশ 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ও বিকেলে যথাক্রমে আলিনগর ও বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান।
প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, আলিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।