সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে চোরাই মোটরসাইকেলসহ তিনজন আটক

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে চোরাই মোটরসাইকেলসহ তিনজন আটক

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৪টি চোরাই মোটরসাইকেলসহ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান- বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)শক্তি ফাউন্ডেশনের রহনপুর শাখা ব্যবস্থাপক মাসুদ রানার একটি মোটরসাইকেল গত ১৩ ফেব্রুয়ারী অফিসের সামনে থেকে চুরি হয়।অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত১৮ মার্চ তিনি গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় তার নেতৃত্বে পুলিশের একটি দল রোববার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ টি চোরাই মোটরসাইকেলসহ শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রিংকু (২৫), চরপাকা গ্রামের রজবুলের ছেলে তৌহিদুর (৩০)ও চরলালপুর গ্রামের আবদুল খালেকের ছেলে মাহির (৩০)কে আটক করা হয়। আটককৃতদের সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।