সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে চার্জার ভ্যান উল্টে  শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
গোমস্তাপুরে চার্জার ভ্যান উল্টে  শিশুর মৃত্যু
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চার্জার চালিত ভ্যান উল্টে আলামিন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় তার পিতাসহ দুইজন আহত হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা – আক্কেলপুর সড়কের  খড়কাডাঙ্গায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আলামিন উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্ৰামের গোলাম রাব্বানীর ছেলে। আহতরা হলেন উপজেলার একই গ্ৰামের সাবানা বেগম (৩৫) ও নিহত শিশুর পিতা গোলাম রাব্বানী (৪০) ।
স্থানীয়রা জানায়, আক্কেলপুর বাজার থেকে আলামিনের পিতা গোলাম রাব্বানী চার্জার ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। আলামিন ও  যাত্রী সাবানা বেগম বসে ছিল। এসময় খড়কাডাঙ্গা এলাকায় পৌঁছালে  নিয়ন্ত্রন হারিয়ে টি উল্টে যায়। এতে ছিটকে পড়ে আলামিন মারা যায় ও তার পিতাসহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলিপ কুমার দাস বলেন, কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।