সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের উপসচিব শরীফুন্নেসা কনা।
স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী ও ইদ্রিস আলী, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাবউদ্দিন ও গাজীউদ্দিন,সাবেক অধ্যক্ষ মহসীন আলী ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়াল,সাবেক শিক্ষার্থী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রহনপুর শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান সহ অন্যরা। পরে কৃতি শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।