সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযথ মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
উপজেলা প্রশাসন  আয়োজিত অনুষ্ঠান মালায় ছিল একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী।
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সহকারী কমিশনার( ভূমি) জান্নাতুল ফেরদৌস,গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিনসহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে মহান একুশে উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।