সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে আন্তঃ ইউনিয়ন সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন 

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে আন্তঃ ইউনিয়ন সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ও চৌডালা আন্ত:ইউনিয়ন সংযোগ সড়কের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।  সোমবার বিকেলে ফলক উম্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
পরে চৌডালা দাখিল মাদ্রাসা মোড় এলাকায় আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, জেলা মহিলা লীগের সহ- সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া প্রমুখ। প্রসঙ্গত: এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হলে চৌডালা  ও বোয়ালিয়া এবং  ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।