সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে  আওয়ামী লীগ অফিসে আগুন দেয়ার চেষ্টা 

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে  আওয়ামী লীগ অফিসে আগুন দেয়ার চেষ্টা 
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে অগ্নি সংযোগে করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পায়। এতে আওয়ামীলীগ অফিসের মুল ফটকের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানায় নেতাকর্মীরা। তারা জানায়, বিষয়টি অবহিত হয়ে তারা দলীয় অফিসে ছুটে আসে।
 গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান উদ্দিন জানান,লোকমুখে ঘটনাটি জানতে পেরে দ্রুত দলীয় কার্যালয়ে আসি।অফিসের ভেতরে আগুন না লাগলেও মুল ফটক ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন  যুবলীগের যুগ্ন আহবায়ক আল-আমিন নাসু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রফিকুল ইসলামসহ অন্যরা। তারা জানায়, বিএনপি -জামাত নির্বাচন বানচাল করার অংশ হিসেবে এ অপচেষ্টা করেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ বিষয় খোঁজখবর নেয়া হচ্ছে।