গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
এ সময় সভায় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়
এবং সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, বিজিবির সুবেদার আব্দুস সালাম, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম ও চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবীবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, এলজিইডি ইঞ্জিনিয়ার আহছাবুর রহমান, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










