সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ

গোদাগাড়ী প্রতিনিধি:
গোদাগাড়ীতে উপজেলার চরাঞ্চলের বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় রাজশাহী জেলা সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান ইসহাক প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসানুজ্জামান, রাজশাহী জেলা সমিতির কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, রাজশাহী জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য সওদাগার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
স/শ