গোদাগাড়ী প্রতিনিধিঃ
গোদাগাড়ীতে জাতীয় শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় গোদাগাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসান আলীর নেত্বত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ফিরোজ চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সংগঠনিক সম্পাদক দুরুল হোদা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্বাস আলী, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ রানা প্রমুখ।
স/অ










