সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোদাগাড়ী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শহীদ ফিরোজ চত্বর চেতনা ৭১ এর নতুন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

চেতনা ৭১ সমাজকল্যাণ সংঘের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃইসাহাক আলী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

 

আলোচনা সভার পূর্বে চেতনা ৭১ সমাজকল্যাণ সংঘের নতুন কার্যালয় শুভ উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস।

 

চেতনা ৭১ সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মাসুদ রেজার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুফিয়া খাতুন মিলি, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজামান, পৌর যুবলীগের সভাপতি আকবর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশাররফ বাবুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বুকে ধারণ করে দেশ সেবা ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানার আহ্বান জানানো হয়।

স/অ