সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে বই পেল ৮১ হাজার ৪১০ জন শিক্ষার্থী

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
গোদাগাড়ীতে  বই পেল ৮১ হাজার ৪১০ জন শিক্ষার্থী

গোদাগাড়ী প্রতিনিধি :
নতুন বছরের প্রথম দিনেই অত্যন্ত উৎসব মুখর পরিবেশে গোদাগাড়ীতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ ও আনোয়ার ফহিম জিয়াউদ্দীন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজ এর  সভাপতিত্বে  আনুষ্ঠনিক ভাবে এই বই বিতরণ করা হয়।

উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় ২০১৭ সালে শিক্ষা বর্ষে গোদাগাড়ী উপজেলায় এবার ৩৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮১ হাজার ৪১০ জন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ২৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৫ হাজার শিক্ষার্থী মাঝে ২৫ লক্ষ বই বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ে উপজেলার ৯৭টি স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে  ৩৬ হাজার ৪১০ জনকে  বই দেওয়া হয়।

বই বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ পরিচালনা  কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, উপজেলা শিক্ষা অফিসার রাখী চক্রবর্তী,  গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম, গোদাগাড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার রিপা, গোদাগাড়ী আফজি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।