সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে জামায়াত নেতা আটক

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে জামায়াত নেতা আটক

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে আলাউদ্দিন নামের এক জামায়াত নেতাকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে মোহনপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত আলাউদ্দিন মোহনপুর ইউনিয়নের জামায়াতের আমীর।

 

জানাযায়, সোমবার দিবাগত রাতে মোহনপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাসভবন হতে জামায়াতে ইসলামের কার্যক্রম সংক্রান্ত প্রচারণা বই ও ইসলামী লিফলেট উদ্ধার করে।

 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি জানান, আটককৃত জামায়াত নেতাকে সন্ত্রাস ও নাশকতা মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ