সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে চার দিন ব্যাপি স্কাউট ক্যাম্পের উদ্বোধন

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে চার দিন ব্যাপি স্কাউট ক্যাম্পের উদ্বোধন

গোদাগাড়ী প্রতিনিধি:

‘মাদকমুক্ত সমাজ গঠনে স্কাউটিং ও কাব ক্যাম্পিং‘ এই স্লোগানের মধ্য দিয়ে গোদাগাড়ীতে চার দিন ব্যাপি ৫ম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প ও ৪র্থ উপজেলা কাব ক্যাম্পিং এর উদ্বোধন হয়েছে।

 

মঙ্গলবার বিকালে উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি থেকে এ ক্যাম্পিং এর উদ্বোধন করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটের সভাপতি জাহিদ নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইসহাক।

 

এসময় উপস্থিত ছিলেন স্কাউটিং ক্যাম্পের কমিশনার গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, উপজেলা স্কাউটিং এর কোষাধ্যক্ষ্য হামিদুজ্জামান , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামানসহ বিভিন্ন শিক্ষঅ প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষঅর্থীবৃন্দ।

 

এই স্কাউটিং ক্যাম্পে ২০ টি প্রাথমিক বিদ্যালয় ও ২৫ উচ্চ বিদ্যালয় অংশ অংশ গ্রহণ করেন।

স/অ