সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬৪ মিনিট পড়া
গোদাগাড়ীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের বর্ধিত মঞ্জুরী ও নবায়নে কলেজের বিভিন্ন বিষয় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদনের প্রয়োজন হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাবিদ্যালয় পরিদর্শক কর্তৃক সরবারহকৃত বধির্ত মঞ্জুরী পত্রে দেখা যায় ২০০৬ সালে কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের ইনডেক্স নং ৬১৩৫৩৬ , তিনি ২০০৬ সাল থেকে অদ্যবধি শিক্ষা বোর্ডের স্মারক নং ১/কল/রাজ/৪২৪/৩৪০২, তাং ২৪-০৮-২০০৬, স্মারক নং ১/কল/রাজ/ ৪২৪/৮৫৫ তাং ২১-০১-২০১০, স্মারক নং ১/কল/রাজ/ ৪২৪/৪৩৭, তাং ১০-০৯-২০১২, স্মারক নং ১/কল/রাজ/ ৪২৪/৮৩ তাং ৩১-০৭-২০১৬ ইং তারিখের স্বীকৃতিপত্রগুলো একই স্মারক ও তারিখে ডবল কপি করে জালিয়াতি করেছেন।

 

২০০৬ সালের বোর্ডের  স্মারক নং ১/কল/রাজ/৪২৪/৩৪০২, তাং ২৪-০৮-২০০৬ এর মানবিক শাখায় অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, ইতিহাস, সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার শিক্ষা, হিসাব বিজ্ঞান বিষয়। ব্যবসায় শিক্ষা শাখায় ব্যবসায় নীতি ও প্রয়োগ, হিসাব বিজ্ঞান, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল, সাচিবিক বিদ্যা, অর্থায়ন ও উ?পাদন এবং বিপনন, কম্পিউটার শিক্ষা, পরিসংখ্যান এবং বিজ্ঞান শাখায়, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, গণিত, কম্পিউটার শিক্ষা, পরিসংখ্যান, ভূগোল, মনোবিজ্ঞান, হিসাব বিজ্ঞান বিষয়সমূহ অনুমোদন দেয়া হয়। কিন্তু অধ্যক্ষ রেজাউল করিম পরবর্তীতে পুনরায় বিষয়গুলি বর্ধিত মঞ্জুরীর কপি হুবহু নকল মহাবিদ্যালয় পরিদর্শকের ৯-০৭-২০০৬ তারিখের স্বাক্ষর সহ অপর চার জনের স্বাক্ষর জাল করে অবৈধভাবে মানবিক শাখায় নতুন করে আরবি ও সংগীত বিষয়, বিজ্ঞান শাখায় প্রকৌশন অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয় লিপিবন্ধ করে তিন জন শিক্ষককে  মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে বেতন ভাতা চালু করেন।

 

বর্তমানের সেই এমপিও ভূক্ত শিক্ষক সংগীত বিষয়ের শাহীন আক্তার, আরবি বিষয়ের সাদিকুল ইসলাম, প্রকৌশন অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ে নাজমুস সাদাত  প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করে যাচ্ছেন। নিয়োগকৃত সংগীত বিষয়ের শিক্ষকের সনদপত্র জালিয়াতির অভিযোগ রয়েছে।

 
অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগ, ২০০০ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয়। তিনি ২০০৫ সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। কিন্তু নিয়ম অনুযায়ী অধ্যক্ষর দায়িত্ব গ্রহণ ও বেতন ভাতার জন্য শিক্ষকতায় ১২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন কিন্ত তিনি সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সেই সময়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতির সাথে আতাত করে অধ্যক্ষ পদে নিযুক্ত হয়ে এমপিও ভূক্ত হন এবং বেতন ভাতা ভোগ করেন। তিনি জালিয়াতি ভাবে এমপিও  ভূক্ত হয়ে ৩৪লাখ ৫০ হাজার ২১৬ টাকা, সংগীতের শিক্ষক শাহিন আক্তার ও আরবির শিক্ষক সাদিকুল ২১ লাখ ৪০ হাজার ৩৮৪ টাকা, প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস এর শিক্ষক নাজমুস সাদাত ১৪ লাখ ২০ হাজার ৮৮০ টাকা  করে সর্বমোট ৯১ লাখ ৫২ হাজার টাকা উত্তোলন করে সুবিধা ভোগ করেন।

 

এছাড়ার অধ্যক্ষ রেজাউল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, কলেজের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার প্রভোলন দেখিয়ে আফতারুর নিকট হতে ৯০ হাজার টাকা, নাজমা ইয়ামিনের নিকট হতে সাড়ে ৩ লাখ টাকা এবং নাইমুল ইসলামের নিকট হতে ৫২ হাজার টাকা খলিলুর রহমানের নিটক হতে ১ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তিতে তাদের নিয়োগ না দিয়ে টাকাগুলো আত্মসাত করেন। পরে তারা টাকা ফেরত চাইতে গেলে দিনের পর দিন ঘুরাচ্ছেন।

 
সার্বিক বিষয় সম্পর্কে রাজাবাড়ী কলেজের অধ্যক্ষ মো: রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি মহল আমার চাকুরী জীবনের ক্ষতি সাধন ও অপপ্রচারে নেমেছেন।

 
তিনি এই প্রতিবেদক কে সংবাদ প্রকাশ না করার বিশেষ ভাবে অনুরোধ করে লেখালেখি হলে তার ব্যাপক ক্ষতি হবে বলে মন্তব্য করেন।

 

বর্তমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর ডেপুটি কমান্ডার শাহাদুল হক সিল্কসিটি নিউজকে বলেন, আমি কলেজের দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষের বিভিন্ন কাগজ পত্রে ত্রুটি লক্ষ্য করি। পরে তাকে বিষয়টি তাকে অবগত করি কিন্তু সে সস্তোষ জনক উত্তর না দিতে পারায় আমি বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছি। আমি  আগামী মাসের বেতন বিলে স্বাক্ষর করব না বলে জানান তিনি।
স/শ