নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত।
রাজশাহীর গোদাগাড়ী ও কাকনহাট উপজেলায় তালগাছ প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

ভোট গণনা শেষে সিল্কসিটি নিউজের গোদাগাড়ী প্রতিনিধি আব্দুল বাতেন জানিয়েছেন, গোদাগাড়ীর মোট ভোটার সংখ্যা ছিল ৯৪ জন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৬২ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ৩২ ভোট।
কাকনহাটে মোট ভোটার সংখ্যা ছিল ৯১ জন। এর মধ্যে ৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। অপরদিকে মাহাবুব জামান ভুলু তালগাছ প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।
স/শ










