গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সমিতি রাজশাহী বিভাগীয় শাখার সদস্যদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় গোদাগাড়ী উপজেলা অডিটরিয়াম হলে গোদাগাড়ী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান শাহিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি সাবিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সমিতির কেন্দ্রীয় শাখার সহসভাপতি মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মমিন আলী, সহসাংগঠনিক সম্পাদক সবির উদ্দীন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি নিশান।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানান এবং রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীদের সুখে-দুখে বিপদে আপনে একত্রিত হয়ে এবং যে কোনো দাবি আদায়ে এক থাকার প্রতিজ্ঞা বদ্ধ হন।

স/আ










