সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়িতে ১ কেজি হেরোইন আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়িতে ১ কেজি হেরোইন আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদগাগাড়িতে ১ কেজি হেরোইন আটক করেছে বিজিবি। বুধবার সাড়ে তিনটার দিকে গোদাগাড়ির সারিংপুর বিশ্বরোড এলাকায় যাত্রীবাহী বাস তল্লাসী করে এসব আটক করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ দল টহল পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি হেরোইন আটক করা হয়।

 

আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ টাকা মাত্র। টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি টহল দল।

 

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স/শ