সদ্য প্রকাশিত
খেলা

গুজরাটের প্রথম জয়ে টাইয়ের হ্যাটট্রিক

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
গুজরাটের প্রথম জয়ে টাইয়ের হ্যাটট্রিক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল গুজরাট লায়ন্স। শুক্রবার সেই বৃত্ত ভেঙে ৭ উইকেটের দাপটে জয় পেল তারা রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে।

তৃতীয় ম্যাচে এসে আইপিএলে প্রথম জয় তলানি থেকে তাদের তুলে এনেছে ৭ নম্বরে। আর জয়ে শুরু করেও টানা তিন হারে সবার শেষে নেমে গেছে পুনে।

রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় গুজরাট। সিদ্ধান্তটা তাদের পক্ষে গেলেও পুনে ৮ উইকেটে ১৭১ রানের লড়াকু সংগ্রহ করে। অধিনায়ক স্টিভেন স্মিথ ইনিংস সেরা ৪৩ রান করেন। এছাড়া রাহুল ত্রিপাতি ৩৩ ও মনোজ তিওয়ারি ৩১ রান করে অবদান রাখেন।

.

হ্যাটট্রিকের পর টাইয়ের উল্লাসপুনের স্কোরবোর্ড আরও সমৃদ্ধশালী হতে পারত। কিন্তু গুজরাটের অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার এন্ড্রু টাই পুনের লাগাম টেনে ধরেন। নিজের শেষ ওভারে হ্যাটট্রিক করেন তিনি। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন টাই।

গুজরাটের লক্ষ্যটা বড় হলেও দুই ওপেনার ডোয়াইন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালামের ৯৪ রানের জুটি ছিল দারুণ সহায়ক। ৮ চার ও ১ ছয়ে ৩০ বলে ৪৭ রান করেন স্মিথ। ৩২ বলে ৪৯ রানের ইনিংসে ম্যাককালাম ৫ চার ও ৩ ছয় হাঁকান।

দলকে জয়ের বন্দরে নিয়ে যান সুরেশ রায়না। গুজরাটের এ অধিনায়ক ২২ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। ১৯ বলে ৩৩ রানে খেলছিলেন অ্যারন ফিঞ্চ। মাত্র ৩ উইকেটে ১৭২ রান করে তারা, তখনও বাকি ছিল দুই ওভার।

সূত্র : বাংলাট্রিবিউন