সদ্য প্রকাশিত
বগুড়া

গাবতলীর কাগইলে স্বেচ্ছাসেবক লীগের ২নং ওয়ার্ড কমিটি গঠন

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
গাবতলীর কাগইলে স্বেচ্ছাসেবক লীগের ২নং ওয়ার্ড কমিটি গঠন
VLUU L100, M100 / Samsung L100, M100

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের ২নংওয়ার্ডে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আমলিচুকাই আশ্রায়ন প্রকল্প কমিউনিটি সেন্টার চত্তরে আ’লীগ নেতা বেলাল হোসেনের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ফারুক আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক পবন সরকার, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পলাশ, নশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রুস্তম আলী, কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, আ’লীগ নেতা ইমরান, জাকির, মোয়াজ্জেম, যুবলীগ নেতা জাহের, রনজু, শ্রমিকলীগ নেতা জিয়াউর, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুলতান ও সোহেল প্রমূখ।

শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ফারুক আহম্মেদ’কে সভাপতি, আমিনুর রহমান’কে সাধারন সম্পাদক ও রুবেল মিয়া’কে সাংগঠনিক সম্পাদক করে ৪৫সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

স/অ