গাবতলী প্রতিনিধি:
বগুড়ার গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও মোঃ মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আমিরুল মমিন মুক্তা, জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা জাফরু পাইকার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি খাজা নাজিমুদ্দিন, সহ-সভাপতি আমিরুল ইসলাম মুকুল, সদস্য সচিব শাহজাহান আলী, কোষাধ্যক্ষ ইব্রাহীম আলী, সদস্য জিন্নাতুল ইসলাম ঝিনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স/অ










