সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

গাবতলীতে দিনমজুরের স্ত্রী ৪দিন ধরে নিখোঁজ

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
গাবতলীতে দিনমজুরের স্ত্রী ৪দিন ধরে নিখোঁজ

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার গাবতলী দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা ঠাকুরপাড়া গ্রামের দিনমজুর মুকুল মন্ডলের স্ত্রী ফেন্সী আক্তার (২৮) গত ৪দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় অসহায় মুকুল স্ত্রীকে খুজেপেতে গতমঙ্গলবার গাবতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ১৬বছর পূর্বে দূগাহাটা ইউপির হাতিবান্ধা ঠাকুরপাড়া গ্রামের মৃত আনছার আলীর দিনমজুর পুত্র মুকুল মন্ডলের সঙ্গে পাশ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার নারচী ফকিরপাড়া গ্রামের হযরত আলী মন্ডলের কন্যা ফেন্সী আক্তারের বিবাহ হয়। সংসার চলাকালে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর মধ্যে তাদের পরিবারে কন্যা মুন্নী আক্তার (১২) জন্ম গ্রহন করে। এরপর গত ৩০শে ডিসেম্বর সকাল ১১টায় ফেন্সী আক্তার কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর দিনমজুর স্বামী মুকুল কাজ শেষে বাড়ী ফিরে তাঁকে খুজতে থাকে। এক সময় মুকুল তাঁর শ্বশুর বাড়ীতে ফোনে খোজ নিতে গেলে শ্বশুর বাড়ীর লোকজন তাঁকে কোন সন্ধান না দিয়ে উল্টো দিনমজুর মুকুলকে মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগ করেন।

এরপরের সে স্ত্রীকে বহু খোজাখুজির পর কোন সন্ধান না পেয়ে গতমঙ্গলবার গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

দিনমজুর মুকুল মন্ডল জানান, আমার স্ত্রী ফেন্সী আক্তার গত ৩০শে ডিসেম্বর সকাল ১১টায় বাড়ী থেকে বের হয়। এরপরও গত ৪দিন অতিবাহিত হলেও আজো সে বাড়ী ফিরে আসেনি।

তদন্তকারী কর্মকর্তা এসআই আলতাফ হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়েটি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

স/অ