সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহী

গাজীপুর ও টাঙ্গাইলে নিহত জঙ্গি দু’জন নওগাঁ ও জয়পুরহাটের

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
গাজীপুর ও টাঙ্গাইলে নিহত জঙ্গি দু’জন নওগাঁ ও জয়পুরহাটের

নিজস্ব প্রতিবেদক:
গাজিপুরের নোয়াগাঁও পাতারটেকে পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির মধ্যে এক জন জয়পুরহাটের  অপু ও টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে একজন নওগাঁর শুভ ।

 

এরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামের আব্দুল গাফ্ফারের ছোট ছেলে আমিমুল এহসান অপু (২১)। ও নওগাঁর রানীনগর উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ হোসেন ও আঞ্জুমান আরা বেগমের ছেলে আহসান হাবিব শুভ (২৪)।

 

জঙ্গি শুভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আহসান হাবিব শুভ (২৪)। তিনি রাবির ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। আমিমুল এহসান অপু গত বছরের ৪ অক্টোবর বগুড়ার পলিটেকনিক্যালে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়।

 

শিক্ষার্থী শুভর বিষেয়ে আজ বুধবার রাবির ইংরেজি বিভাগের সভাপতি মাসুদ আখতার বলেন, গণমাধ্যমে যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে শুভর সঙ্গে মিল আছে। তাই ধারণা করা হচ্ছে তিনি আমাদের বিভাগেরী শিক্ষার্থী শুভ। শুভ প্রায় দুই বছর ধরে নিখোঁছিলেন।

 

এ বিষয়ে রাবির প্রক্টর মিজবুল হক খান আজাদ বলেন, শুভর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন কিছু বলা হয়নি।

 

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোন কিছু জানানো হয়নি। জানানো হলে তদন্ত করে দেখা হবে।

 

এদিকে, অপুর বড় ভাই আতাউর রহমান মোবাইল ফোনে জানান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় তাকে ছোট ভাই আমিমুল নিহতের খবর জানায়।

 

তিনি বলেন, ছোট ভাই আমিমুল নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। ঢাকার গুলশানে হোটেল হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশ তার বাবাকে ডেকে ছোট ভাই সম্পর্কে নানা জিজ্ঞাসাবাদ করেন। এরপর থেকে তার বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ফোনে খবর পেয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর ও টাঙ্গাইল থানার ওসির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। পরে তিনি আমিমুলের বড় ভাই আতাউর রহমানকে ফোনে খবরটি জানিয়েছেন।

 

স/আ