সদ্য প্রকাশিত
রাজনীতি

গলায় ছবি ঝুলিয়ে তারেকের মৃত্যুদণ্ড চাইলেন খুলনার আ. লীগ নেতারা

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
গলায় ছবি ঝুলিয়ে তারেকের মৃত্যুদণ্ড চাইলেন খুলনার আ. লীগ নেতারা

সিল্কসিটিনিউজ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর খুলনায় আওয়ামী লীগ নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মৃত্যুদণ্ডের দাবিতে তার ছবি গলায় ঝুলিয়ে মিছিল করেছেন। তারা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ডের দাবি জানান। এজন্য উচ্চ আদালতে আপিল করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

বুধবার গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতি সম্মান জানিয়ে এবং তারেক জিয়ার ফাঁসির দাবিতে সমাবেশে করে খুলনা আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজানসহ অনেকে।

প্রসঙ্গত, বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়। মামলার জীবিত ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।