সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

গরুর যখন ছয় পা !

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
গরুর যখন ছয় পা !

নিজস্ব প্রতিবেদক: গরু এবার রচনার রূপ নিয়েছে। শিশু বা প্রথম শ্রেণিতে গরুর রচনা মানে একটু বেশি বা কম কম। যেমন গরু রং থেকে শুরু করে কি আছে কতটা। সব মিলেই রচনা। সেই রচনা লেখা বা বলার সময় অনেকেই গরুর চারটা পা থেকে পাঁচটা বা ছয়টা করে দিয়েছেন।

এবার তেমন ঘটনা ঘটেছে, নওগাঁর পত্নীতলায়। পত্নীতলায় ছয় পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যা এক নজর দেখার জন্য প্রতিদিন শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাটিচরা ইউনিয়নের আমবাটি গ্রামের মতিয়ার রহমানের ছেলে গোলাম রাব্বানী (২৮) একটি লাল রঙের গাভী পালন করে আসছেন। ওই গাভীর লাল রঙের বাছুর জন্মগ্রহণ করে। যা ৬পা বিশিষ্ট। বাছুরটির স্বাভাবিক চার পা থাকার পরেও লেজের গোড়ার অংশ বিশেষ হতে একটি ও তল পেটের দিকে আরেকটি পা বাকা হয়ে ঝুলে রয়েছে। তবে, ওই দুই পা মাটিতে ভর দিয়ে চলাচলের উপযোগী নয়।

কারণ, পা দুইটি মাটিতে ঠেকতে প্রায় তিন ইঞ্চি ঝুলন্ত রয়েছে। অর্থৎ এ দুইটি পা অকেজো। জন্মের পর বাছুরটির পায়খানা পথ বন্ধ থাকায় পরে পশু হাসপাতালের চিকিৎসা ও সার্জারির মাধ্যমে সুস্থ হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভিএস ডা. আমিনুল ইসলাম জানান, ওই ৬ পা বিশিষ্ট বাছুরটির পায়খানা পথ বন্ধ ছিল। সফলভাবে অস্ত্রপাচারের পর এখন বর্তমানে স্বাভাবিক হয়েছে। সেইসঙ্গে বাছুরটি সুস্থ ও ঝুঁকিমুক্ত রয়েছে।

 

স/আ