সদ্য প্রকাশিত
শিল্প ও সাহিত্য

গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজকের দিনে জন্মগ্রহণকারী মেধাবী ব্যক্তিদের মধ্যে গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনও রয়েছেন। ১৮৮৭ সালে ভারতে জন্মগ্রহণ করেন এই মকর রাশির জাতক।

 

গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা ও আবৃত্ত ভগ্নাংশ শাখায় বিশেষ অবদান রেখেছেন এই গুণী ব্যক্তিত্ব। তিনি অবশ্য খুব বেশিদিন বাঁচেননি। তবে তাঁর রেখে যাওয়া ডায়েরি থেকে অনেক নতুন সমাধান খুঁজে পাওয়া গেছে।

 

রামানুজনকে অয়েলার ও গাউসের সমপর্যায়ের গণিতবিদ মনে করেন ইংরেজ গণিতবিদ জি এইচ হার্ডি। মাত্র ১৭ বছর বয়সে তিনি বার্নোলির সংখ্যা ও অয়েলার-মাসেরনি ধ্রুবকের ওপর নিজের গবেষণা সম্পন্ন করতে সক্ষম হন।

 

১৯০৯ সালে রামানুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯২০ সালের ২৬ এপ্রিল যক্ষ্মা রোগের কারণে মৃত্যুবরণ করেন এই মেধাবী।

সূত্র: এনটিভি