সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি।

শুক্রবার সকাল পৌনে ৮টায় ধানমণ্ডির শংকর থেকে এ বিক্ষোভ শুরু হয়ে ধানমণ্ডি ২৭-এ গিয়ে থামে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিলে তারা বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন।